রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পিপিএম এবং পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হকের বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

রাজশাহী রেঞ্জে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), এবং ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম।

বক্তারা বিদায়ী ডিআইজির পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব, আন্তরিকতা ও দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা রাজশাহী রেঞ্জে তাঁর কর্মকালীন অবদানের কথা স্মরণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে পুনাক উপদেষ্টা মিসেস শামীম আরা হকের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করে তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

বিদায়ী বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম রাজশাহী রেঞ্জের সকল পুলিশ সদস্যের আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জের সকল জেলা পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়েরো পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং রাজশাহী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।