রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিতজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা (বিভিন্ন সংস্থার সঙ্গে) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

আজ সকালে অনুষ্ঠিত সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধের চিত্র, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি এবং মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার অপরাধ দমনে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে মেডিকেল ও ফরেনসিক প্রতিবেদন যথাসময়ে সরবরাহ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এ ছাড়া, বাস টার্মিনাল এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ নাশকতামূলক বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাস মালিক সমিতির প্রতিনিধিদের টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান পুলিশ কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) দেলোয়ার হোসেন,  উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ এর অতিরিক্ত ডিআইজি তানভির মমতাজ, বিপিএম,  রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম, বিশেষ পুলিশ সুপার, সিআইডি রায়াহনুল ইসলামসহ এসআরবি-৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  বিজিবি, পিবিআই,  সিআইডি, নৌ-পুলিশ,  আনসার ব্যাটালিয়ন,  রাজশাহী মেডিকেল কলেজের ইএমও,  ফরেনসিক মেডিসিন বিভাগ, রাসায়নিক পরীক্ষক, রাজশাহী সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুরুষ চেম্বার অব কমার্স, মহিলা চেম্বার অব কমার্স, ব্র্যাক,  দিনের আলো হিজড়া সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।