রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় আসামি লিমন মিয়াকে (৩৪) মৃত্যুদণ্ড  দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে লিমন মিয়া ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা করে। পাশাপাশি বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে আহত করে। ধস্তাধস্তির সময় হামলাকারী লিমন মিয়াও আহত হয়। পরে বিচারকের স্ত্রী ও লিমন মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান।

রায়ে আসামি লিমন মিয়াকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও তিন লক্ষ টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।