প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে বক্তব্য দিতে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তাঁকে ঘিরে আয়োজিত এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। বিশাল জনসমাগম সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মাহফিলের সার্বিক প্রস্তুতি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।

আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে অংশগ্রহণকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রাজশাহী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।